etcnews
ঢাকাWednesday , 22 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ায় ৪০ ইসরায়েলিকে আটক

etcnews
April 22, 2026 9:04 am
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়ার রাজধানীর ডোমোডেডোভো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রায় ৪০ জন ইসরায়েলি নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

রাশিয়ার সরকারবিরোধী সংবাদমাধ্যম ‘মিডিয়াজোনা’ সোমবার জানায়, তেল আবিব থেকে একটি ফ্লাইটে মস্কো পৌঁছানোর পরই তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের ইসরায়েল ও রাশিয়ার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। কয়েক ঘণ্টা ধরে তাদের বিমানবন্দরে আটকে রাখা হয়।

প্রতিবেদন অনুযায়ী, মস্কোর নিরাপত্তা কর্মকর্তারা যাত্রীদের ফোন আনলক করতে বলেন। তবে তারা এতে অস্বীকৃতি জানালে কর্তৃপক্ষ তাদের সব মোবাইল ডিভাইস বন্ধ করে দেয়। মিডিয়াজোনার সূত্রগুলো জানায়, জিজ্ঞাসাবাদের সময় ইসরায়েলিদের বলা হয়, ইরান রাশিয়ার মিত্র, তাই ‘ইরানের শত্রু রাশিয়ারও শত্রু’। তাদের জানানো হয়, মস্কোতে তাদের সফর ‘স্বাগতযোগ্য নয়’ এবং তারা ‘অকারণে’ রাশিয়ায় এসেছে। পরে কোনো আইন ভঙ্গ করবেন না- এ মর্মে একটি মুচলেকায় স্বাক্ষর নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। তবে পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা কর্মকর্তাদের আচরণ ‘সহনশীল’ ছিল বলে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।