etcnews
ঢাকাTuesday , 14 April 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

আন্দামান সাগরে ট্রলারডুবি : বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ২৫০

etcnews
April 14, 2026 10:55 pm
Link Copied!

আন্দামান সাগরে একটি ট্রলারডুবির ঘটনায় অন্তত ২৫০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও বাংলাদেশি নাগরিকরা রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ট্রলারটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল। উন্নত জীবনের আশায় বিপজ্জনক এই সমুদ্রপথ বেছে নিয়েছিলেন যাত্রীরা।

যাত্রাপথে আন্দামান সাগরে প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের মুখে পড়ে ট্রলারটি। অতিরিক্ত যাত্রী বহনের কারণে ভারসাম্য হারিয়ে একপর্যায়ে সেটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে, তবে এখনো পর্যন্ত উদ্ধার অভিযান ও নিখোঁজদের সঠিক তথ্য সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। আন্তর্জাতিক সংস্থাগুলো দ্রুত উদ্ধার তৎপরতা জোরদার এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এসএসকে/

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।