জাবি প্রতিনিধি,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের জন্য এক বছরের কার্যনির্বাহী সংক্ষিপ্ত কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সাবেক সভাপতি আব্দুল হাই স্বপন ও সাধারণ সম্পাদক রাকিবুল হাছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই ব্যাচের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী হৃদয় পোদ্দার।নবনির্বাচিত সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, কুমিল্লা জেলা থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি জানান, এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে। বিশেষ করে ভর্তি পরীক্ষার সময় কুমিল্লা থেকে আগত শিক্ষার্থীদের জন্য তথ্য সহায়তা, পরামর্শ প্রদান এবং অভিভাবকদের সহযোগিতায় সংগঠনটির ভূমিকা উল্লেখযোগ্য।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে কাজ করে সংগঠনটিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।অন্যদিকে, সাধারণ সম্পাদক হৃদয় পোদ্দার বলেন, এই দায়িত্ব শুধুমাত্র একটি পদ নয়, বরং এটি একটি বিশ্বাসের প্রতিফলন। তিনি বলেন, সংগঠনের শিক্ষার্থীদের সেই বিশ্বাস রক্ষা করাই হবে তার প্রধান লক্ষ্য এবং তিনি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চান।
/কেএফ/আমানুল্লাহ

