etcnews
ঢাকাMonday , 13 April 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

রাত পেরুলেই বৈশাখী মেলা, প্রস্তুত গণ বিশ্ববিদ্যালয়

etcnews
April 13, 2026 10:21 pm
Link Copied!

গবি প্রতিনিধি;

রাত পেরুলেই কাল বাংলা নববর্ষ ১৪৩৩। বাংলা নববর্ষ কে বরণে ব্যস্ত সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) ক্যাম্পাস জুড়ে এখন রঙের গন্ধ। নববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের হাতে রং তুলিতে প্রাণ ফিরতে শুরু করেছে ক্যাম্পাস জুড়ে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টা হতে শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত চলবে মেলা এবং সাংস্কৃতিক আয়োজন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ কর্তৃক আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার। ট্রান্সপোর্ট চত্বরে বসেছে বৈশাখী মেলার স্টল। ক্যাম্পাস সাজানো হচ্ছে রং বেরঙের জিনিস পত্র দিয়ে। ইতোমধ্যে ১০টি স্টল অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে, যেখানে প্রদর্শিত হবে বৈশাখী ঐতিহ্যভিত্তিক নানা হ্যান্ডমেড ও সেমি-হ্যান্ডমেড পণ্য।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচালনায় আছে গণ বিশ্ববিদ্যালয় কালচারাল ক্লাব, তাদের সংগীত অনুশীলনে তৈরি হয়েছে এক অন্যরকম অবহ। কালচারাল ক্লাবের রুম থেকে ভেসে আসছে হারমোনিয়াম, বাঁশি, ঘুঙ্গুরের শব্দে তৈরি করছে উৎসব মুখর পরিবেশ।

আয়োজন নিয়ে কথা বলেন কালচারাল ক্লাবের সভাপতি আফরা, বর্ষবরণ উৎসব উপলক্ষে আমাদের প্রস্তুতি প্রায় শেষ এর দিকে। আমরা আশাবাদী যে আপনাদের একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিবো

বৈশাখী মেলা আয়োজন উপলক্ষে গকসু সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মারুফ জানান, আগামী কাল বর্ষবরণ ১৪৩৩ সেই উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি প্রায় শেষ এর দিকে। দিন ব্যাপী শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সন্ধ্যায় ব্যান্ড পারফরমেন্স করবে এবং মেলায় আমাদের শিক্ষার্থীরা স্টল নিয়েছে সকল কাজ প্রায় শেষ দিকে।

এছাড়া গকসু ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতেই আমরা এই আয়োজন করেছি। আমরা একই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আমেজের আয়োজন করছি। মেলায় পান্তা ইলিশ ও থাকছে যা বৈশাখীর আমেজ ধরে রাখে।

/কেএফ/রিফাত

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।