etcnews
ঢাকাThursday , 26 March 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মরদেহের জন্য ১০ হাজার টাকা ঘুষ নিল রেলওয়ে পুলিশ

etcnews
March 26, 2026 6:03 am
Link Copied!

টাঙ্গাইলের কালিহাতীতে রেলওয়ে পুলিশের বিরুদ্ধে ট্রেনে কাটা পড়ে নিহত এক যুবকের পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকাহত পরিবারের সঙ্গে পুলিশের এমন আচরণে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিহত ওই যুবক বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপটল এলাকার নান্নু সরকারের ছেলে রাশেদ (৩৮)।

নাম প্রকাশ না করা শর্তে ঘটনাস্থলে উপস্থিত থাকা একাধিক স্থানীয় ব্যক্তি জানান, মরদেহ আটকে দেওয়ার ভয় দেখিয়ে নিহতের পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে রেলওয়ে পুলিশ। পরে ৫ হাজার টাকা দেওয়া হলেও টালবাহানা শুরু করে তারা৷ পরে আরও ৫ হাজার টাকা দেওয়া হলে মরদেহ নিয়ে যেতে দিয়েছে তারা।

নিহতের পরিবারের কাছ থেকে মরদেহ আটকে টাকা আদায় করায় পুলিশকে বিচারের আওতায় আনার দাবি স্থানীয়দের।

শুরুতে নিহতের স্বজনরা পুলিশকে টাকা দেওয়ার কথা অস্বীকার করলেও মরদেহ নিয়ে যাওয়ার সময় জানান, টাকা না দিলে মরদেহ আটকে দেয়ার কথা বলায় ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পুলিশের ওই সদস্য টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন এবং তার নাম পদবি জানাতেও অপারগতা প্রকাশ করেন ।

এর আগে নিহতের পরিবার জানান, রাশেদ ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ঈদের ছুটি শেষে মোটরসাইকেলযোগে কর্মস্থলে ফিরছিলেন। পথে কালিহাতীর সল্লা এলাকায় প্রকৃতির ডাকা সাড়া দিতে মোটরসাইকেল থামিয়ে রেললাইন পার হওয়ার সময় রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।