etcnews
ঢাকাWednesday , 16 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটকে দিলেন এলাকাবাসী

etcnews
September 16, 2026 10:49 pm
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় এলাকাবাসীর তোপের মুখে পণ্ড হয়েছে দুই যুবতীর বিয়ের আয়োজন। সমকামী দুই যুবতীর বিয়ের জন্য বাসরঘরও সাজানো হয়েছিল। 

গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে তারা ঘরের একটি কক্ষে  বাসর সাজিয়ে রাত্রিযাপন করলে বিষয়টি জানাজানি হয়।

স্থানীয়রা জানান, উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল লালঘর এলাকায় স্থানীয় এক যুবতীর বাড়িতে চার দিন আগে ঘুরতে আসেন ময়মনসিংহ জেলার আরেক যুবতী। এরপর থেকে তারা স্বামী-স্ত্রীর মতো বসবাস  শুরু করেন।

ঘটনাটিকে সমাজবিরোধী কর্মকাণ্ড বলে দাবি করেন ক্ষুব্ধ এলাকাবাসী। পরে স্থানীয় ইউপি সদস্য কাওসার হাবিবকে জানানো হলে তিনি ওই দুজন যুবতীকে নিরাপদ হেফাজতে রাখেন। যুবতী দুজনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং পরিবারের সদস্যদের কাছে অভিযুক্ত দুজনকে তুলে দেওয়া হবে বলে জানান ইউপি সদস্য কাওসার হাবিব।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে। পুলিশ ও ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।