etcnews
ঢাকাThursday , 27 November 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ বক্সে ঢুকে যুবককে ছুরি মেরে হত্যা

etcnews
November 27, 2025 8:01 am
Link Copied!

ময়মনসিংহ নগরীর পাটগুদাম সেতু এলাকায় দিনদুপুরে ট্রাফিক পুলিশ বক্সে ঢুকে যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

নিহত রেজওয়ান জাহান খান রিয়াদ (২৬) নগরীর ১৩১ নম্বর কালীবাড়ি সড়ক পাটগুদাম এলাকার সাইদুল হক খানের ছেলে। গতকাল বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আশরাফুল করিম।
পুলিশের বিবরণ অনুযায়ী, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার কেওয়াটখালী সড়ক থেকে রিয়াদকে মারতে মারতে পাটগুদাম সেতুর ট্রাফিক পুলিশ বক্সের কাছে নিয়ে আসে। প্রাণ বাঁচাতে রিয়াদ দ্রুত ট্রাফিক পুলিশ বক্সে আশ্রয় নেন। কিন্তু দুর্বৃত্তরা এতেও ক্ষান্ত হয়নি। তারা পুলিশ বক্সের ভেতরে ঢুকে তাকে লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারীরা রিয়াদের দুই হাত এবং বাম ঊরুতে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলাকারীদের তাৎক্ষণিক পরিচয় জানা সম্ভব হয়নি।

রিয়াদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক বিকেল ৪টা ১৫ মিনিটে রিয়াদকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিয়াদ নাসিরাবাদ কলেজের অনিয়মিত ছাত্র ছিলেন। তিনি তাঁর বাবার সঙ্গে স্থানীয় লোটাস মিয়ার ডিশ লাইনে কাজ করতেন।
অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম আরও জানান, এ হত্যাকাণ্ডে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ দ্রুত হামলাকারী দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।