etcnews
ঢাকাThursday , 20 November 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

নবাবগঞ্জে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধ*র্ষণ: ২৪ ঘণ্টা পর মামলা, গ্রেপ্তার ১

etcnews
November 20, 2025 9:16 am
Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের মোহাব্বতপুর গ্রামে বিগত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার ২৪ ঘন্টা পর মঙ্গলবার সন্ধ্যায় নবাবগঞ্জ থানায় মামলা হলে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও ভিক্টিম পরিবার সূত্রে জানায়, সোমবার বিকেলে স্কুল থেকে বাসায় ফিরে দুই শিশু। এরা আপন ভাই-বোন। তারা উভয়ই ৩য় শ্রেণীর শিক্ষার্থী। এসময় তার মা পাশের মহল্লায় একটি ধর্মীয় অনুষ্ঠানে ছিলেন। একা বাড়িতে পেয়ে ওই এলাকার রাজমিস্ত্রির সহযোগী মাদকাসক্ত আলাউদ্দিন(২০) শিশুর ভাইকে একটি রুমে তালা দিয়ে আটকে রাখে। এসময় ওই শিশুকে ডেকে পাশের ঘরে নিয়ে জোরপূর্বক ধ*র্ষণ করে। সে ভয়ভীতিও দেখায়। এসময় ওই শিশুর মা বাড়িতে প্রবেশ করছে এ শব্দ পেয়ে দৌড়ে পালিয়ে যায় বখাটে যুবক । রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ওই নারী চিৎকার দেয়। পরে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। স্বামী প্রবাসে থাকার কারণে ঘটনার ২৪ঘন্টা পর মঙ্গলবার রাতে নবাবগঞ্জ থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা করে শিশুটির মা।
পরে রাতেই পুলিশ ঘটনায় অভিযুক্ত আলাউদ্দিন ভূইয়াকে গ্রেপ্তার করে। আজ বুধবার দুপুরে ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকা পাঠায় পুলিশ এছাড়া গ্রেপ্তারকৃত যুবককে আদালতে প্রেরণ করে।
ভিক্টিমের মা বলেন, তাঁর মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তার মধ্যে এখনো ভীতি ও আতংক কাজ করছে। ওই যুবক একজন বখাটে। রাজমিস্ত্রির কাজ করে। সে একজন মাদকাসক্ত । তাঁর উপযুক্ত বিচার চাই।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, আসামীকে গ্রেপ্তার করে আদালতে ও ভিক্টিমকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।