etcnews
ঢাকাWednesday , 17 September 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

সাঁথিয়ায় ‘ছাত্র শিবির’ কর্তৃক শিক্ষাপ্রতিষ্ঠান ভাংচুর ও শিক্ষকদের মারধরের অভিযোগ

etcnews
September 17, 2025 7:10 am
Link Copied!

পাবনার সাঁথিয়ায় ছাত্র শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে জোরপূর্বক শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে কয়েকটি শ্রেণিকক্ষের জানালা ও সিসিটিভি ক্যামেরা ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলাধীন মিয়াপুর হাজী জসীমউদ্দিন স্কুল এন্ড কলেজে।

জানা যায়, ১৫ সেপ্টেম্বর (সোমবার) মিয়াপুর হাজী জসীম উদ্দীন স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান চলছিল। নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকে চলছিল সাজসজ্জার কাজ। এমতাবস্থায় হঠাৎ করে শিবির নেতা সোহানের নেতৃত্বে কিছু নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে দলীয় কর্মসূচি পালন করার কথা বলে। উপস্থিত শিক্ষকরা তাদের চলে যেতে বললে তারা শিক্ষকদের সাথে বাকবিতন্ডায় জড়ায়।বাকবিতন্ডার একপর্যায়ে তারা কাঠের বাটাম,হাতুড়ি ও লাঠি দিয়ে প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরা ও তিনটি শ্রেণিকক্ষের জানালা ভাঙ্গচুর করে। তাদের এই কর্মকাণ্ডে বাধা দেওয়ায় কয়েকজন শিক্ষককে মারধর করে তারা।

এ বিষয়ে অভিযুক্ত ক্ষেতুপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি সোহান হোসেন বলেন, আমি ২২ তারিখ (সোমবার) কলেজ ক্যাম্পাসে কর্মসূচি পালন করার জন্য অধ্যক্ষের নিকট লিখিত অনুমতির জন্য গিয়েছিলাম। তখন আওয়ামীপন্থী বজলু স্যার আমার সাথে খারাপ আচরণ করে আমাকে আটকে রাখে। এসময় আমি কল দিলে আমাদের নেতাকর্মীরা উপস্থিত হলে বাকবিতন্ডা শুরু হয়। এসময় কিছু শিক্ষক বাটাম ও লাঠি দিয়ে আমাদের মারধর করেছে, আমরা কোন হামলা বা ভাঙ্গচুর করি নি। সোহান হোসেন আরও জানান,তাদের কর্মী আ: মজিদ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে ক্ষেতুপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোনে তাকে পাওয়া যায় নি।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম, পরিবেশ এখন শান্ত।লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।