গালিমপুর বড়গ্রামে প্রবাসীর স্ত্রী স্বামী সুমন কে নিঃস্ব করে ভাড়াটে দিয়ে ঘরের সব স্বর্ণালংকার, নগদ টাকা,
আসবাবপত্র ও মালামাল লুটপাট করে নিয়েছে বউ।
ঢাকা নবাবগঞ্জের গালিমপুরের একজন রেমিট্যান্স যোদ্ধা বড়গ্রামের প্রবাসী সুমনের স্ত্রী তাহমিনা (৩৫) পিতা-মৃত.বাবুল গ্রাম-বড়গ্রা প্রবাসী সুমনের ঘরে থাকা আসবাবপত্র, নগদ ৩ লাখ টাকা, স্বর্ণালংকার সহ ঘরে থাকা সকল মালামাল সুমন কে না বলে বাড়িতে বহিরাগতদের এনে স্ত্রী তাহমিনা সব নিয়ে গেছেন এমনটাই অভিযোগ দিলেন প্রবাসী সুমন ও সুমনের বৃদ্ধা মা ছাহেরা (৮০) স্বামী মৃত-আকরম আলী।
এবিষয়ে সুমনের বড় ভাবী ফারজানা (৫১) স্বামী-সিরাজুল, আরেক ভায়ের স্ত্রী শারমীন আক্তার বিথী (৩২) স্বামী-শহীদুল ইসলাম, প্রতিবেশী মোহন (৪০), পিতা-হাকিম মোল্লা উনারা জানান, সুমনের বউ তাহমিনা তার ভাড়াটে ৫/৮ জন লোক বাড়িতে এনে সুমনের একতলা বিল্ডিং ঘরে থাকা আসবারপত্র, ২টি খাট, সুকেজ, টিভি আলমারী, ল্যাপটপ কম্পিউটার, আইপিএস, সিন্ধুকে থাকা সুমনের মার৩ লাখ টাকা, ৩ ভরি ওজনের দুল ও চেইন,ছাদের কক মুরগি সহ ঘরের অনেক কিছু লুটপাট করে নিয়ে গেছেন তাহমিনা। এসময় বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীরা সুমনের বউ তাহমিনার পক্ষ নিয়ে আশপাশের মানুষ জন কে ভয়ভীতি দেখিয়ে সুমনের বিদেশী আসবাবপত্র, লাগেজ সহ সব কিছু লুটপাট করে নিয়ে যান। তাদের ভয়ে কেউ সামনে আসতে পারেননি। দূর থেকে সবাই তাদের তান্ডব দেখেছেন বলে সাংবাদিকদের কে জানান।
এবিষয়ে সুমনের বৃদ্ধ মা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি এই ঘরে থাকি। আমার একটি রুম আছে। সেখানে একটি সিন্ধুক আছে। সিন্ধুকে আমি আমার নগদ ৩ লাখ টাকা, ৩ ভরি ওজনের কানের দুল ও চেইন রেখেছি। আমার ছেলের বউ তাহমিনা বাহিরের লোকজন ১। সিফাত (২২) পিতা-মৃত বাবুল, ২। মাহবুল (৩৬) পিতা-আবু তাহের, ৩। শফিকুল (৩৮) পিতা-নুরু সাং বড়গ্রাম, ৪। ফারুক (৩৯) পিতা-আম্বর আলী সাং সোনাহাজরা গংরা আমার সিন্ধুক, ৩ ভরি স্বর্ণ, ৩ লাখ টাকা সহ এগুলো সব নিয়ে গেছে। আমি ঐ ভাড়াটে সন্ত্রাসী ও চুর ডাকাতদের বিচার চাই। তাদের ধরে আমার টাকা স্বর্ণালংকার এনে দিতে আপনাদের কাছে দাবি জানাচ্ছি। বিষয়টি নিয়ে প্রবাসী সুমন বলেন, আমার স্ত্রী আমার সব লুটতরাজ করে নিয়ে গেছে। আমার দেওয়া ৪ ভরি স্বর্ণ, একটি আই ফোন সহ বিদেশী সামানা সব চুরি করে নিয়ে গেছে। এছাড়া আমার মার ঘরেও মার চেইন, দুল, নগদ ৩ লাখ টাকা তাহমিনা তার লোকজন নিয়ে এসে সব নিয়ে গেছে। আমি প্রবাস জীবন পার করছি। আমার সবকিছু নিয়ে গেছে। আমি বিচার চাই।
এবিষয়ে সুমনের বউ তাহমিনা কে তার মুঠোফোন কল দেওয়া হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।

