কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৩ এপ্রিল) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এই সমবেদনা জানানো হয়।
বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান আবারও নিশ্চিত করতে চাই।
এদিকে, ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরপরাধ মানুষের মর্মান্তিক মৃত্যুতে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

