etcnews
ঢাকাSunday , 9 March 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

রাজনীতিকদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল স্থগিত

etcnews
March 9, 2025 12:20 am
Link Copied!

রাজনৈতিক দলগুলোর সম্মানে বিএনপির পূর্বনির্ধারিত ইফতার মাহফিলের কর্মসূচি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার (৯ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল (৯ মার্চ) রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল, তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য স্থগিতের সিদ্ধান্ত জানানো হলো।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।