etcnews
ঢাকাTuesday , 4 March 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

মানবাধিকার লঙ্ঘন বিষয়ক প্রতিবেদন জাতিসংঘে উপস্থাপন করবেন তুর্ক

etcnews
March 4, 2025 11:11 pm
Link Copied!

বাংলাদেশে গত বছরের জুলাই অভ্যুত্থান ঘিরে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে জাতিসংঘের অনুসন্ধান প্রতিবেদন সদস্য দেশগুলোর কাছে উপস্থাপন করবেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। বুধবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে সংস্থাটির ইউটিউব চ্যানেল থেকে তা সরাসরি সম্প্রদার করা হবে।

এর আগে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর-ওএইচসিএইচআর গত ১২ ফেব্রুয়ারি ‘বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টের আন্দোলন সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে। গত বছরের জুলাই ও আগস্টে ছাত্রজনতার বিক্ষোভ ঘিরে বাংলাদেশে যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তা তুলে ধরা হয় এ প্রতিবেদনে।

গত সোমবার ভলকার তুর্ক জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে একটি বিশ্বব্যাপী আপডেট উপস্থাপনকালে বলেন, তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের প্রকৃত ও বাস্তব চিত্র তুলে ধরায় এটি জবাবদিহিতা, ক্ষতিপূরণ এবং এ অবস্থা থেকে উত্তরণ ও সংস্কারকে সমর্থন করবে।

তুর্ক বলেন, গত বছর বাংলাদেশে সহিংসতায় এক ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয়। তৎকালীন সরকার ছাত্র আন্দোলনকে ‘নৃশংসভাবে দমনে’মানবাধিকার লংঘন করেছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ এখন একটি নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সম্পর্কে তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য-অনুসন্ধান প্রতিবেদন এক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ অবদান’ রাখবে।

জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ভলকার তুর্কের আজকের অনুষ্ঠানটি জেনেভা থেকে ইউটিউব লিংক https://youtube.com/live/szaCueW3WLs- থেকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সরাসরি সম্প্রচার করা হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।