etcnews
ঢাকাMonday , 3 March 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পাল্টে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম 

etcnews
March 3, 2025 11:17 pm
Link Copied!

এবার পাল্টে গেল দেশের একমাত্র স্যাটেলাইটের নাম। মহাকাশে উড়তে থাকা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এখন থেকে পরিচিতি পাবে বাংলাদেশ স্যাটেলাইট-১ হিসেবে।

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমতাবস্থায় এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, স্যাটেলাইটের নাম পরিবর্তনের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি দিয়েছিল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি। এ ছাড়াও সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর ও সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়া—এই দুটি স্থাপনার নাম পরিবর্তন করে যথাক্রমে প্রতিষ্ঠাকালীন নাম প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর ও সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়া করার কথাও জানায় বিএসসিএল।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।