etcnews
ঢাকাSunday , 2 March 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

রোজার প্রথম দিন ভোক্তা অধিদপ্তরের অভিযান

etcnews
March 2, 2025 7:47 am
Link Copied!

পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে রোজার প্রথম দিন ঢাকার কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২ মার্চ) সকাল সাড়ে ১১টার কারওয়ান বাজারের কিচেন মার্কেট থেকে অভিযান শুরু হয়। 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খানের নেতৃত্বে অভিযান পরিচালনা হচ্ছে।

অভিযানের সময় ভোজ্য তেল সয়াবিনের সংকটের কথা তুলেন ধরেন দোকানদাররা। কোনো কোম্পানি সয়াবিন দিচ্ছে না। অধিদপ্তরের মহাপরিচালক সয়াবিন তেল সংকটের কারণ জানতে চান। কোন কোন কোম্পানি তেল দিচ্ছে না সেটিও জানতে চান। কি পরিমাণ তেল কোম্পানি, ডিলার দিচ্ছে সেটিও জানতে চান মহাপরিচালক। 

এসময় অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নেতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, সংস্থার প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। 

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।