etcnews
ঢাকাThursday , 26 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ এর শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ‎

etcnews
November 26, 2026 1:09 pm
Link Copied!

‎
‎পবিপ্রবি প্রতিনিধি:
‎
‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পবিপ্রবি শাখার উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের কার্যক্রম দুটি পর্বে সম্পন্ন হয়েছে।
‎
‎২৫ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

‎ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইনে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক মো. ফজলে রাব্বি এবং সাবেক পটুয়াখালী কৃষি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুজ্জামান জনি।এছাড়াও কর্মশালায় পবিপ্রবির শিক্ষক-কর্মকর্তাসহ ছাত্রদলের দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
‎
‎প্রথম পর্বে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ কর্মশালার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয় । এ পর্বে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ নির্বাচনী ইশতেহার, প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান বলেন,” প্রতিশ্রুতি দেওয়া সহজ হলেও তার যথাযথ বাস্তবায়ন চ্যালেঞ্জিং।সবার আগে বাংলাদেশ – এই মূলমন্ত্রকে সামনে রেখে ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।”
‎
‎তিনি আরও বলেন, “সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ, প্রান্তিক কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং নিম্ন আয়ের পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি রয়েছে। এ ছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা দক্ষিণাঞ্চলের কৃষি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
‎
‎অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পবিপ্রবি-এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তমার, ড. রাহাত মাহমুদ, ড. জিনাত নাসরিন সুলতানা ও ড. ফেরদৌসী রহমানকে পবিপ্রবির সহকারী অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি উপস্থিত প্রভাষকবৃন্দকেও সংবর্ধনা জানানো হয়।
‎
‎
উল্লেখ্য, ‎বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনির সভাপতিত্বে এবং আব্দুল্লাহ আল নাহিদের সঞ্চালনায়  এ কর্মশালা অনুষ্ঠিত হয় ।

/কানিজ/মুশতাক

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।