etcnews
ঢাকাWednesday , 25 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবিতে ১৩ বিভাগে ১৮ প্রভাষক নিয়োগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত

etcnews
November 25, 2026 6:34 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ৮টি অনুষদের ১৩টি বিভাগে প্রভাষক পদে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

২৫ নভেম্বর ২০২৬ তারিখে রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে স্থায়ী শূন্য পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) ও শর্ত অনুসারে আবেদন আহ্বান করা হয়েছে। সব পদের বেতন স্কেল ৮৮,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগে ৩ জন এবং ফিজিক্স এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন প্রভাষক নেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং অনুষদের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন নিয়োগ পাবেন। কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগে ৩ জন ও কৃষি বনায়ন বিভাগে ১ জন এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ১ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ফুড মাইক্রোবায়োলজি এন্ড সেফটি এবং এনভায়রনমেন্টাল হেলথ এন্ড স্যানিটেশন বিভাগে ১ জন করে মোট ২ জন নেওয়া হবে। এ্যানিমাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডেইরি সায়েন্স বিভাগে ১ জন, এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগে ২ জন এবং এ্যানিমাল প্রডাক্টস এন্ড বাই-প্রডাক্টস টেকনোলজি বিভাগে ১ জন নিয়োগ পাবেন। এর মধ্যে এনাটমি এন্ড হিস্টোলজি ও এ্যানিমাল প্রডাক্টস এন্ড বাই-প্রডাক্টস টেকনোলজি বিভাগের পদগুলো সহকারী অধ্যাপকের বিপরীতে। এ ছাড়া ফিশারিজ অনুষদের মেরিন ফিশারিজ বিভাগে এবং ব্যবসায় প্রশাসন অনুষদের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে সহকারী অধ্যাপকের বিপরীতে ১ জন করে প্রভাষক নেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে প্রতিটি পদের জন্য ১০ (দশ) সেট দরখাস্ত “রেজিস্ট্রার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুমকি, পটুয়াখালী-৮৬৬০” ঠিকানায় আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পর সরাসরি বা ডাকযোগে পাওয়া আবেদনপত্র গ্রহণ করা হবে না।

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, শর্তাবলি ও আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.pstu.ac.bd/pstu-forms) থেকে সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেছেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বে) প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।

/কানিজ/মুশতাক

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।