etcnews
ঢাকাSaturday , 31 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

etcnews
October 31, 2026 6:14 pm
Link Copied!

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক সামুদ্রিক ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরান। তবে দেশটির এ দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় সেন্টকম। খবর আনাদোলু এজেন্সির।বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক চালকবিহীন সামুদ্রিক যান অক্ষত ও হিসাবের মধ্যে রয়েছে। এর মধ্যে হরমুজ প্রণালিতে টহলরত উন্নত প্রযুক্তির এক স্কোয়াড্রন সামুদ্রিক ড্রোনও রয়েছে। এসব ড্রোন সেন্টকমের প্রতিরক্ষাব্যবস্থাকে সহায়তা করছে।এর আগে শুক্রবার ইরানের নৌবাহিনী দাবি করে, হরমুজ প্রণালির পূর্বদিকে অভিযান চালানোর সময় একটি ‘শত্রুপক্ষের চালকবিহীন সামুদ্রিক যান’ ধ্বংস করা হয়েছে।

তবে ড্রোনটির পরিচয় কিংবা কোন দেশের মালিকানাধীন, সে বিষয়ে কিছু জানায়নি তারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর প্রকাশ করে।এদিকে ইরানের নৌবাহিনীর দাবি, দেশটির নিষিদ্ধ ঘোষিত এলাকায় চলাচলের পর দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়।

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় দুটি ট্যাংকারের চলাচল থামিয়ে দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। সাম্প্রতিক এসব ঘটনা ঘিরে সেখানে নৌচলাচল ও নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বেড়েছে। তবে ড্রোন ধ্বংস ও ট্যাংকারে আগুন লাগার ঘটনাগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।