etcnews
ঢাকাSaturday , 31 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক অচলাবস্থা কাটাতে নেতানিয়াহুবিরোধীদের নতুন চাল

etcnews
October 31, 2026 12:44 pm
Link Copied!

ইসরায়েলের নির্বাচনে কোনো পক্ষই পার্লামেন্টে (নেসেট) সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতি কাটাতে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চালুর কথা বিবেচনা করছে বিরোধী জোটের দলগুলো। আরব দলগুলোর সমর্থন ছাড়াই সংখ্যালঘু সরকার গঠনের পথ তৈরি করতে এ উদ্যোগ নেওয়ার কথা ভাবছে তারা। শনিবার (৩১ অক্টোবর) দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রস্তাবিত ব্যবস্থায় ভোটাররা সরকার নির্বাচনের পাশাপাশি আলাদাভাবে প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। এতে মঙ্গলবারের নির্বাচনের পর তৈরি হওয়া অচলাবস্থা কাটানোর একটি পথ তৈরি হতে পারে বলে মনে করছেন প্রস্তাবকরা। নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা তার বিরোধী পক্ষ কেউই নেসেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।এ ব্যবস্থায় সরাসরি নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী জয়ী হলে তিনি নেসেটে সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সংখ্যালঘু সরকার গঠন করতে পারবেন বলে সম্ভাবনা রয়েছে।

এর আগে ২০২১ সালের মার্চে অনুষ্ঠিত অনির্ণায়ক নির্বাচনের পর একই ধরনের প্রস্তাব দিয়েছিলেন নেতানিয়াহু। সে সময় নিজেই সরকার গঠনের জন্য জোট গড়তে ব্যর্থ হওয়ায় সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ধারণা সামনে এনেছিলেন তিনি।তবে ইসরায়েলের আধা-সাংবিধানিক মৌলিক আইন ‘দ্য গভর্নমেন্ট’ অনুযায়ী, নতুন সরকার শপথ নেওয়ার আগে ১২০ আসনের নেসেটে আস্থা ভোটে জয়ী হতে হয়। ফলে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ব্যবস্থা চালু করতে হলে আইনটি সংশোধন করতে হবে। এ জন্য পার্লামেন্টের অন্তত ৬১ সদস্যের সমর্থন প্রয়োজন।
সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।