etcnews
ঢাকাMonday , 12 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

etcnews
October 12, 2026 10:42 am
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি:

জে এস পি এস–ইউজিসি যৌথ গবেষণা প্রকল্পের আওতায় জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশি গবেষক দলের সদস্যরা। অক্টোবরের প্রথম সপ্তাহে সফরকালে তাঁরা সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি মাঠপর্যায়ের গবেষণা কার্যক্রম, গবেষণাগার ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

গবেষণা প্রকল্পটির বাংলাদেশ অংশের গবেষক দলের প্রধান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং অস্ট্রেলিয়ার নিউ ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামীম মিয়া। বাংলাদেশি গবেষক দলের সদস্য হিসেবে সফরে অংশ নেন পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. হাবিব মোহাম্মদ নাসের।

জাপানের গবেষক দলের প্রধান তোহোকু বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান গবেষণাগারের অধ্যাপক ড. তমো ইউকো মেকিনোর নেতৃত্বে বাংলাদেশের গবেষক দল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তাঁরা গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেন এবং সেমিনারে অংশগ্রহণ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার ও অন্যান্য স্থাপনাও ঘুরে দেখেন তাঁরা।

জে এস পি এস–ইউজিসি যৌথ গবেষণা প্রকল্পের আওতায় এ সফরে দুই দেশের গবেষকদের মধ্যে গবেষণাসংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে।

/কানিজ/মুশতাক

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।