etcnews
ঢাকাThursday , 1 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে বাংলাদেশ জুনিয়র জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়-অর্ণব গ্রেফতার

etcnews
October 1, 2026 8:15 pm
Link Copied!

নাটোর প্রতিনিধিঃ নাটোর জেলার নলডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামীকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত।

​পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গত ১ অক্টোবর ২০২৬ তারিখে রাতে নলডাঙ্গা বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে নলডাঙ্গা থানা পুলিশ। অভিযানকালে বাজারের ব্যবসায়ী জনৈক জিল্লুরের গোডাউন থেকে অভিযুক্ত মোঃ জুলকার নাঈম ওরফে অর্ণব (২০)-কে আটক করা হয়। মোঃ জুলকার নাঈম অর্ণব,পাবনা পাড়ার মোঃ বকুল হোসেনের ছেলে ও বায়ো মর্মে বাংলাদেশ জুনিয়র জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় জানা যায়।

​গ্রেফতারকৃত অর্ণবকে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত (নলডাঙ্গা, নাটোর)-এ সোপর্দ করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে তাকে ১ (এক) মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ৩ (তিন) দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

​নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান বলেন,মাদকবিরোধী অভিযানে তাকে গ্রেফতারের পর নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডোপ টেস্ট করানো হলে তার দেহে ইয়াবা ও গাজার উপস্থিতি পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে থাকে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।