etcnews
ঢাকাWednesday , 30 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

‘দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৭’-এ রিপোর্টার ক্যাটাগরিতে স্থান পেয়েছে ডিআইইউ

etcnews
September 30, 2026 8:10 pm
Link Copied!

 

 

ডিআইইউ প্রতিনিধি:
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৭’ প্রকাশ করেছে। এই বৈশ্বিক তালিকায় ‘রিপোর্টার’ মর্যাদা পেয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

র‍্যাংকিংয়ে অংশ নিলেও মূল র‍্যাংক অর্জনের প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় মূল র‍্যাংকিং তালিকায় স্থান পায়নি ডিআইইউ। তবে মূল্যায়নের জন্য শিক্ষা ও গবেষণা-সংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য ও উপাত্ত জমা দেওয়ায় বিশ্ববিদ্যালয়টি ‘রিপোর্টার’ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

/কানিজ/ঋতু

র‍্যাংকিংয়ের নিয়ম অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান সব তথ্য ও উপাত্ত জমা দেয়, কিন্তু চূড়ান্ত সংখ্যামূলক র‍্যাংক পাওয়ার প্রাথমিক শর্ত পূরণের প্রক্রিয়ায় থাকে, তাদের ‘রিপোর্টার’ তালিকায় রাখা হয়। এটি বৈশ্বিক র‍্যাংকিং প্রক্রিয়ায় অংশগ্রহণের আনুষ্ঠানিক স্বীকৃতি।
এবারের সংস্করণে ডিআইইউসহ বাংলাদেশের মোট ১০টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় জায়গা পেয়েছে। অন্য নয়টি প্রতিষ্ঠান হলো এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং পাঁচটি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়ন করে: শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণা শ্রেষ্ঠত্ব, ইন্ডাস্ট্রি সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনা। এর আওতায় শিক্ষার্থী-শিক্ষক অনুপাত, গবেষণার মান, সাইটেশন ও আন্তর্জাতিক শিক্ষার্থীসহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়। এবার বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয় এই মূল্যায়নের আওতায় এসেছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।