etcnews
ঢাকাWednesday , 30 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবিতে ‘শিক্ষা ও শিখনে রাসূল (সা.)-এর অনুসৃত মূলনীতি’ শীর্ষক সিরাত সেমিনার

etcnews
September 30, 2026 8:04 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি :

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিরাত সেমিনার, সিরাত মাহফিল এবং সিরাত গ্রন্থ পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও পরিবেশবাদী সংগঠন গ্রিন ফোরাম এর উদ্যোগে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় টিএসসি-এর সেমিনার হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের সিরাত সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল শিক্ষা ও শিখনে রাসূল (সা.) এর অনুসৃত মূলনীতি । সেমিনারে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, তাফসিরবিদ ও কুরআন গবেষক এবং জামালী তালিমুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ মুহাম্মাদ জামাল উদ্দিন।

প্রধান আলোচক তাঁর বক্তব্যে পবিত্র কুরআনের সূরা আয-যুমারের ৯ নম্বর আয়াতের উদ্ধৃতি উল্লেখ করে শিক্ষা ও জ্ঞানের অপরিহার্য প্রয়োজনীয়তার ওপর বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) ছিলেন মানবজাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক। শিক্ষা গ্রহণ ও তা সমাজ-রাষ্ট্রে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁর দেখানো মূলনীতিসমূহ অনুসরণ করলেই একটি সুশিক্ষিত ও নীতিবান সমাজ গঠন সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফ, প্রফেসর ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নুর নবী, প্রফেসর ড. মোঃ শামসুজ্জামান এবং প্রফেসর ড. মোঃ আব্দুল মাসুদ।

এছাড়াও আয়োজক সংগঠন গ্রিন ফোরামের সভাপতি মামুনুর রশিদ, সেক্রেটারি আব্দুল মাসুদসহ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সেমিনারে অংশ নেন।

সেমিনারের পাশাপাশি আয়োজিত সিরাত গ্রন্থ পাঠ প্রতিযোগিতা ২০২৬ শিক্ষার্থীদের মধ্যে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ চর্চায় গভীর আগ্রহের সৃষ্টি করে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ নিয়ে মেধার স্বাক্ষর রাখা বিজয়ী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, বিশেষ সম্মাননা সনদপত্র (সার্টিফিকেট) এবং আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।‌ আয়োজকবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, তরুণ প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও সঠিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষণীয় আয়োজন অব্যাহত থাকবে।

/কানিজ/মুশতাক

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।