etcnews
ঢাকাWednesday , 30 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ইবিতে দুই বিভাগের সংঘর্ষে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

etcnews
September 30, 2026 6:47 pm
Link Copied!

ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টায় প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান এর সভাপতিত্বে প্রক্টরিয়াল বডি ও ছাত্র-উপদেষ্টার উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আতিকুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেহেদী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আব্দুর রউফ ও মোসাব্বির হোসেন।

এছাড়া অধিকতর তদন্তের উদ্দেশ্যে খালেদা জিয়া হল প্রভোস্ট ড. এ. এস. এম আয়নুল হক আকন্দকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ, পরিবহন প্রশাসক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ, সহকারী প্রক্টর মোঃ জাকির হোসেন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উপ-রেজিস্ট্রার মোঃ সালাউদ্দিন মোল্লা।

উক্ত কমিটিকে সুষ্ঠু তদন্তপূর্বক অতিদ্রুত মাননীয় ভাইস চ্যান্সেলর নিকট প্রতিবেদন পেশ করার জন্য বলা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক ড. এ. এস. এম আয়নুল হক আকন্দ বলেন, “এই বিষয়ে আমি এখনো কিছুই জানি না। আমি একটা মিটিং এ আছি। মিটিং শেষ হলে জানাতে পারবো।”

উল্লেখ্য, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বাসে উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে বাংলা ও আইসিটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অফিসে উভয় বিভাগের চেয়ারম্যান সহ শিক্ষার্থীদের মীমাংসা শেষে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে।

/কানিজ/সৈকত

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।