etcnews
ঢাকাSunday , 27 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ইবিতে বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

etcnews
September 27, 2026 5:07 pm
Link Copied!

ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক আব্দুস সামাদ, ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) উপ-রেজিস্ট্রার এ এস. এম ইমাম হাসান বাবু ও সংগঠনটির সদ্য সাবেক সভাপতি সাব্বির হাসান উপস্থিত ছিলেন।

অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুস সামাদ বলেন, “বিশ্ববিদ্যালয় শুধুই জ্ঞান শিক্ষার জায়গা নয়, এখানে জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিকতাও শিখতে হয়। নবীনদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়কে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে ভবিষ্যৎ সুন্দর হবে। তাই শিক্ষার্থীদের সময়ের যথাযথ ব্যবহার করতে হবে, লক্ষ্য ঠিক করতে হবে এবং প্রতিদিনের কাজের পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে।”

সভাপতি সাব্বির হাসান বলেন, “বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছে। নবীনদের নিয়ে আমাদের অনেক প্রত্যাশা। তারা পড়াশোনার পাশাপাশি সংগঠনের কার্যক্রমেও সক্রিয় থাকবে এবং একে অন্যের পাশে থাকবে। যারা দায়িত্ব নিয়েছে, তারা সংগঠনের ঐতিহ্য ও ধারাবাহিকতা ধরে রেখে সামনে এগিয়ে যাবে বলে আশা করি।”

এ সময় নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ এবং প্রবীণদের সম্মাননা স্মারক প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ। পরে অনুষ্ঠানের দ্বিতীয় অংশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, অনুষ্ঠানে সংগঠনটির ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এতে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হযরত আলী সভাপতি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রবিউস সানি জোহা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

/কানিজ/সৈকত

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।