etcnews
ঢাকাSunday , 27 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ট্যুরিজম বিভাগের উদ্যোগে ইবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

etcnews
September 27, 2026 4:24 pm
Link Copied!

ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ‘বিশ্ব পর্যটন দিবস’ পালিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে থেকে র‍্যালি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসনিক ভবন হয়ে বটতলায় এসে শেষ হয়।

‘ডিজিটাল এজেন্ডা এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডিজাইন ট্যুরিজম’ প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি ও ফুড ফেস্টিভ্যাল আয়োজিত হয়। র‍্যালিতে বিভাগের শিক্ষার্থীরা বর-কনে, জেলে, বাউল সহ বিভিন্ন সাজে সজ্জিত হন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান কর্মসূচির উদ্‌বোধন করেন। এরপর ফেস্টিভলের বিভিন্ন স্টল পরিদর্শন এবং শিক্ষার্থীদের মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়াসহ বিভাগের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, ​”আমি চাই এই সমস্ত কার্যক্রম যা তোমাকে ডিসিপ্লিনের সাথে সম্পৃক্ত করে তোমার লাইফটাকে আরও বেশি ইফিশিয়েন্ট এবং স্কিল্ড করে সে সমস্ত কার্যক্রমের সাথে তোমাদের ইনভলভ হওয়া উচিত। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সবসময় তোমাদের সহযোগিতা করবে। আমরা চাই তুমি তোমার এই শিক্ষা অর্জনের মাধ্যমে তোমার নিজেকে এমনভাবে তৈরি করো, যাতে এই শিক্ষা অর্জনের সাথে সাথে কর্মজীবী হিসেবে নিজেকে সেখানে সম্পৃক্ত করো।”

/কানিজ/সৈকত

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।