etcnews
ঢাকাTuesday , 22 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

etcnews
September 22, 2026 10:12 pm
Link Copied!

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী হামলা, নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকার বলেন, ‘বিগত কিছুদিন ধরে সারা দেশে ছাত্রলীগের নৈরাজ্য চলমান। এর প্রতিবাদেই আজ আমরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করেছি।’

তিনি বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ছাত্রলীগের অপতৎপরতা রুখে দিতে সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিষিদ্ধ ছাত্রলীগের কোনো নেতাকর্মীর অপতৎপরতা বা বিশৃঙ্খলার তথ্য পাওয়া গেলে আমাদের জানাতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।’

মামুন সরকার আরও বলেন, ‘আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুস্থ ও সুন্দর পরিবেশে পড়াশোনায় মনোনিবেশ করুক। বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে সাজানোই আমাদের একমাত্র লক্ষ্য। যারা এতে বাধা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি দেশের বিভিন্ন স্থানে ছাত্রদলের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করার আহ্বান জানান।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/কানিজ/মুন্না

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।