etcnews
ঢাকাTuesday , 22 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

যবিপ্রবিতে ‘খুলনা জেলা সমিতি’র নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

etcnews
September 22, 2026 2:42 pm
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(যবিপ্রবি) খুলনা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘খুলনা জেলা সমিতি’র নতুন শিক্ষার্থীদের নবীন বরন এবং বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ইঞ্জিনিয়ারিং গ্যালারিতে আয়োজন করা হয় এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিশারিজ এন্ড মেরিনবায়োসায়েন্স (এফএমবি) বিভাগের অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, যবিপ্রবিতে অধ্যয়নরত খুলনা জেলার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বাস্কেটে বল নিক্ষেপ, মিউজিক্যাল পিলো টসিং সহ নানা ধরনের গেমসের আয়োজন করা হয়। এছাড়াও নিজ জেলা খুলনার বিষয়ে ছিলো প্রশ্নত্তোর পর্বের গেমস। এরপরে নবীনদেরকে ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের অতিথি।

এসময় অনুষ্ঠানের অতিথি অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় দিকনির্দেশনার পাশাপাশি নবীন শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলার সাথে অংশগ্রহণে পরামর্শ দেন।

/কানিজ/রাব্বীল

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।