etcnews
ঢাকাTuesday , 25 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান

etcnews
August 25, 2026 8:51 pm
Link Copied!

গোবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) মাসের ব্যবধানে উপাচার্য পদে দ্বিতীয়বার পরিবর্তন এসেছে। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
মঙ্গলবার (২৫ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১৯ জুলাই অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত গোবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তাঁর নিয়োগের মাত্র এক মাসের ব্যবধানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আবারও পরিবর্তন হলো।
নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এর আগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উপ-উপাচার্য থেকে এবার তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেলেন।
এ নিয়ে অল্প সময়ের ব্যবধানে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক পদে পরপর দুইবার পরিবর্তন ঘটল। নতুন উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে স্থিতিশীলতা ও গতিশীলতা আসবে বলে প্রত্যাশা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

/কানিজ/জাহিদ

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।