etcnews
ঢাকাSaturday , 22 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পবিপ্রবি জিয়া পরিষদের অভিনন্দন

etcnews
August 22, 2026 1:38 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি:
বাংলাদেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জিয়া পরিষদ।

শনিবার (২২ আগস্ট) জিয়া পরিষদ, পবিপ্রবি শাখার পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো হয়। এতে স্বাক্ষর করেন সংগঠনটির সভাপতি মো. আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার।

শুভেচ্ছাবার্তায় বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণ দেশের জন্য একটি গৌরবময় অধ্যায়। তাঁর প্রজ্ঞা, দূরদর্শিতা, সততা ও অভিজ্ঞ নেতৃত্বে দেশের গণতন্ত্র, আইনের শাসন, জাতীয় ঐক্য ও মানুষের অধিকার আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এতে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়। তাঁর নেতৃত্বে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করে পবিপ্রবি জিয়া পরিষদ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।