etcnews
ঢাকাFriday , 21 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

etcnews
August 21, 2026 2:52 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি :

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, “দেশের গুরুত্বপূর্ণ ও সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণে দেশবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তাঁর সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে।”

এদিকে পৃথক বার্তায় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে দেশের সংবিধান সমুন্নত রাখা, জনগণের অধিকার নিশ্চিত করা এবং দেশের কল্যাণে রাষ্ট্রপতির কার্যকাল সফল ও গৌরবময় হবে। একই সঙ্গে তারা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের সেবায় আরও শক্তি কামনা করেন।

/কানিজ/মুশতাক

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।