etcnews
ঢাকাMonday , 17 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ডিআইইউতে ড্রামা ক্লাবের নাট্য কর্মশালা

etcnews
August 17, 2026 3:16 pm
Link Copied!

ডিআইইউ প্রতিনিধি :

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ড্রামা ক্লাব ‘থিয়েটন’-এর উদ্যোগে নাট্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী।

কর্মশালাটি পরিচালনা করেন নাট্যকার হুসনে মোবারক ও নাট্যকার কাজী দেলোয়ার হেমন্ত। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ড্রামা ক্লাবের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় শিক্ষার্থীদের নাট্যচর্চা, অভিনয় ও মঞ্চনাটকের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

/কানিজ/ঋতু

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।