ডিআইইউ প্রতিনিধি :
ঢাকা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে (ডিআইইউ) অধ্যয়নরত বরিশাল বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বরিশাল ডিভিশন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিডিএসএ)-এর কনভেনর কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী তিন মাসের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠনের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে।
৭ আগস্ট ২০২৬ তারিখে অনুমোদিত কমিটিতে কনভেনর করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমএসএস সপ্তম ব্যাচের শিক্ষার্থী মো. মেহেদী হাসানকে। সিনিয়র জয়েন্ট কনভেনর হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের এমএসএস ৩৮তম ব্যাচের রাকিব চৌধুরী।
এ ছাড়া জয়েন্ট কনভেনর পদে রয়েছেন সিএসই বিভাগের ই-৯৭ ব্যাচের কামল চন্দ্র শীতল, সমাজবিজ্ঞান বিভাগের ৪৪তম/বি ব্যাচের নাজিমুদ্দিন আলম শামীম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমএসএস অষ্টম ব্যাচের শাকিল হোসেন, ফার্মেসি বিভাগের ৩২তম ব্যাচের ফাহিম শাহরিয়ার ও সাদমান হাফিজ শুভ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৮তম ব্যাচের আল আমিন নয়ন এবং একই বিভাগের ২১তম ব্যাচের মোহাম্মদ রাকিব মৃধা।
কমিটিতে ২৫ জনকে নির্বাহী সদস্য করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বি-০১ ব্যাচের ফয়সাল হোসেন সাগর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বি-২৪ ব্যাচের নাঈমা জাহান আদিবা, সিএসই বিভাগের B-E-112 ব্যাচের মো. তারিকুল ইসলাম, বিবিএ বিভাগের বি-১০১ ব্যাচের সোহাগ হাওলাদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বি-১১৯ ব্যাচের মো. তানভীর হোসেন রানা, সমাজবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের লিমা আক্তার এবং সিই বিভাগের বি-ই-৫৭ ব্যাচের সাগর খান।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এস এম জাহিদ হাসান, তানজিলা ইসলাম, তাফসের আহমেদ, সাকিব হাসান, অর্পা ইসলাম ইনসানা, মুক্তি হালদার, রামিম, তুহিদুল এইচ রুবাব, সাদ্দাম মৃধা, আসিফ হাসান রবিন, গোপাল দাস, মাহিন মিজান নাফি, শুভ, অঞ্জন চৌধুরী, আতীকুজ্জামান হাসিব, রাকিব হাসান, আমাতুর রহমান ওয়াসফিয়া ও রেজাউল ইসলাম রাজ।
অনুমোদনপত্রে জানানো হয়, কনভেনর কমিটির মূল দায়িত্ব হবে প্রয়োজনীয় সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন করে বিডিএসএর পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা। কমিটিটি বিডিএসএর তিন সদস্যের উপদেষ্টা প্যানেলের অনুমোদন পেয়েছে। উপদেষ্টা প্যানেলে রয়েছেন ডিআইইউর সাবেক শিক্ষার্থী ও সিএসই বিভাগের ই-৮৫ ব্যাচের মো. আলামিন হোসাইন, সমাজবিজ্ঞান বিভাগের ৩৭তম ব্যাচের আরিয়ান ইমরান এবং সিই বিভাগের ই-২৩ ব্যাচের ইঞ্জি. রাহাত ইসলাম।
/কানিজ/ঋতু

