etcnews
ঢাকাSaturday , 15 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবিতে ইংলিশ, ক্যারিয়ার ও স্টাডি অ্যাব্রড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

etcnews
August 15, 2026 3:37 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘ইংলিশ, ক্যারিয়ার ও স্টাডি অ্যাব্রড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের বেনজিন-২ কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সাইফুর রহমান খান আয়োজিত সেমিনারটি চলে বিকেল ৫টা পর্যন্ত।

সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন সাইফুর রহমান খান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সাবেক প্রভাষক এবং সাইফুর’স-এর প্রতিষ্ঠাতা। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ সময় পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সভাপতি মোহাম্মদ বিন সালাম, সাধারণ সম্পাদক প্রান্ত চন্দ্র দে এবং ক্লাবের অন্যান্য নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

সেমিনারে শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা ও বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন সাইফুর রহমান খান। শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাঁর লেখা কয়েকটি বইও উপহার দেওয়া হয়।

সেমিনার শেষে পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্যদের তিনটি বই উপহার দেওয়া হয়।

/কানিজ/মুশতাক

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।