etcnews
ঢাকাTuesday , 11 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবির রিজেন্ট বোর্ডে সদস্য হলেন তিন অধ্যাপক

etcnews
August 11, 2026 6:58 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা রিজেন্ট বোর্ডে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তিন বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপক। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. মোর্শেদ হাসান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান।

মঙ্গলবার (১১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১-এর ১৮(১)(ছ) ও ১৮(৪) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আগামী তিন বছরের জন্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক প্রফেসর ড. মো. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানকে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করেছেন।

মনোনীত তিন শিক্ষাবিদের মধ্যে অধ্যাপক প্রফেসর ড. মো. মোর্শেদ হাসান খান ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য এবং অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিন অধ্যাপক রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হওয়ায় তাঁদের অভিনন্দন জানিয়েছেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।

/কানিজ/মুশতাক

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।