etcnews
ঢাকাTuesday , 11 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

এনটিআরসির পরিবর্তে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রস্তাবের প্রতিবাদে গোবিপ্রবিতে মানববন্ধন

etcnews
August 11, 2026 6:17 pm
Link Copied!

গোবিপ্রবি প্রতিনিধি:
এনটিআরসির পরিবর্তে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালুর বিষয়ে সৃষ্ট ধোঁয়াশা ও অনিশ্চয়তার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখা।
মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত করা জরুরি। এনটিআরসির পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়া হলে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, স্বজনপ্রীতি ও বাণিজ্যের সুযোগ তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
তারা আরও বলেন, শিক্ষক নিয়োগে একটি কেন্দ্রীয়, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে এনটিআরসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রাখার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি শাখার নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/কানিজ/জাহিদ

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।