etcnews
ঢাকাMonday , 10 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

গোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের নতুন কমিটি ঘোষণা

etcnews
August 10, 2026 12:00 pm
Link Copied!

গোবিপ্রবি প্রতিনিধি:

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপেরh ২০২৬–২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন সাইকোলজি বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সিনিয়র গার্ল-ইন-রোভার মেট ফারিহা নওরিন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সিনিয়র রোভার মেট তরিকুল ইসলাম।

নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংগঠনটির সদস্যরা। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ, মানবিক মূল্যবোধ সৃষ্টি, সামাজিক দায়বদ্ধতা এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির সদস্যরা। পাশাপাশি নতুন কমিটির সফলতা ও কার্যকর নেতৃত্বের জন্য শুভকামনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

/কানিজ/জাহিদ

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।