etcnews
ঢাকাFriday , 7 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

লিজেন্ড মেকার্সদের তাসের ঘর বানিয়ে নজরুল ইসলাম হল সংসদের চ্যাম্পিয়ন ৫২ ব্যাচের ‘ব্লু লায়ন্স’

etcnews
August 7, 2026 9:36 pm
Link Copied!

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ আয়োজিত আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনালে সিনিয়রদের দাপট ধূলিসাৎ করে শিরোপা জিতে নিয়েছে ৫২তম ব্যাচের দল ‘ব্লু লায়ন্স’। টুর্নামেন্ট জুড়ে হুঙ্কার দিয়ে আসা সিনিয়রদের (৪৮, ৪৯ ও ৫০তম ব্যাচ) সম্মিলিত শক্তিমত্তার টিম ‘লিজেন্ড মেকার্স’কে ফাইনালে ২-১ গোলে হারিয়ে নতুন ইতিহাস লিখল জুনিয়র এই ব্যাচটি।

খেলার শুরু থেকেই মাঠে চলে হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে ছিল অভিজ্ঞতার ঝুলি ভরা সিনিয়রদের ‘লিজেন্ড মেকার্স’, অন্যদিকে তরুণ তুর্কি ৫২ ব্যাচের ‘ব্লু লায়ন্স’। তবে বলের দখল ও মাঠের কৌশলে সিনিয়রদের অভিজ্ঞতার ঝুলি যে তরুণদের গতির সামনে টুপেও টিকবে না, তা খেলার প্রথমার্ধেই স্পষ্ট হয়ে ওঠে। দুর্দান্ত গতি, নিখুঁত পাসিং আর কৌশলী আক্রমণে লিজেন্ড মেকার্সদের রক্ষণভাগকে তাসের ঘরের মতো দুমড়ে-মুচড়ে দেয় ব্লু লায়ন্স।

ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে ২-১ গোলের জয়ে উল্লাসে ফেটে পড়ে ৫২ ব্যাচের সমর্থকরা। সিনিয়র ব্যাচগুলোর সম্মিলিত তারকা খচিত ফুটবলারদের ওপর নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ট্রফি উঁচিয়ে ধরে ‘ব্লু লায়ন্স’। পরাজয়ের পর সিনিয়রদের সেই চেনা হুঙ্কার ও দাপট যেন মুহূর্তেই বাতাসে মিলিয়ে যায়।

হল সংসদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। লিজেন্ড মেকার্সরা মাঠ ছাড়েন রানার্সআপের সান্ত্বনা নিয়ে, আর ক্যাম্পাসের ফুটবলে নতুন রাজত্ব কায়েম করে নিজেদের ক্ষমতার জানান দিল ‘ব্লু লায়ন্স’।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।