etcnews
ঢাকাFriday , 7 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবিতে মিউজিক অডিশনের মধ্যদিয়ে মিউজিক ক্লাবের যাত্রা শুরু

etcnews
August 7, 2026 10:03 am
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি:

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রথমবারের মতো মিউজিক অডিশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল  ৩টা ৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের চতুর্থ তলার কনফারেন্স রুমে এ অডিশনের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

উক্ত ‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ফারহানুর ইসলাম নিরজ, সেক্রেটারি আলিফ জামান রিজভী, পরিচালক প্রেমা ভট্টাচার্য ও শিহাব পারভেজ রাজা, মিউজিক কমিটির আয়োজকবৃন্দ, অংশগ্রহণকারী এবং দর্শকরা।

‎অডিশনের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মেহেরুন জান্নাত অথৈ, অরিয়া আফরোজ,  আলিফ জামান রিজভী এবং দুর্লভ দাস ।

‎অনুষ্ঠানের শুরুতে  প্রেমা ভট্টাচার্য উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এরপর ক্লাবের সদস্যদবৃন্দের তালিকা প্রকাশ করা হয়। পরবর্তী পর্বে বিচারকদের  গ্রুপ পারফরম্যান্স অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

‎এরপর আনুষ্ঠানিকভাবে মিউজিক অডিশন শুরু হয়। অংশগ্রহণকারীরা গান পরিবেশন করে নিজেদের প্রতিভা উপস্থাপন করেন এবং বিচারকরা তাদের সম্পাদনা মূল্যায়ন করেন।

‎অডিশনের শেষে নির্বাচিত প্রতিযোগীদের হাতে গোল্ডেন টিকিট তুলে দেওয়া হয়।

 

মিউজিক ক্লাবের সভাপতি ফারহানুর ইসলাম নিরজ বলেন ” “PSTU Music Club-এর এই প্রথম আনুষ্ঠানিক যাত্রা আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত। আমরা বিশ্বাস করি, এই ক্লাব বিশ্ববিদ্যালয়ের সংগীতপ্রেমী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, সৃজনশীলতা এবং ঐক্যের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

 

‎ সর্বশেষ পর্বে বিচারকরা নবনির্বাচিতদের উদ্দেশ্যে উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদান করেন । সবশেষে উপস্থিত সকলের অংশগ্রহণে গ্রুপ ফটো তোলার মাধ্যমে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

‎বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এমন একটি মিউজিক অডিশনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের আরও সুযোগ পায়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।