etcnews
ঢাকাThursday , 6 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

র‍্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, অভিযোগ বক্স স্থাপন করল গোবিপ্রবির এআইএস বিভাগ

etcnews
August 6, 2026 10:19 pm
Link Copied!

গোবিপ্রবি প্রতিনিধি: মো. জাহেরুল ইসলাম জাহিদ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা (AIS) বিভাগের উদ্যোগে র‍্যাগিং প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের যেকোনো অভিযোগ গ্রহণের লক্ষ্যে বিভাগে একটি অভিযোগ বক্স (Complaint Box) স্থাপন করা হয়েছে।
বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. সোলাইমান হোসেনের নেতৃত্বে গৃহীত এ উদ্যোগের মাধ্যমে র‍্যাগিংমুক্ত, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। অভিযোগ বক্সে শিক্ষার্থীরা পরিচয় গোপন রেখেও র‍্যাগিং বা যেকোনো ধরনের হয়রানির অভিযোগ জমা দিতে পারবেন।
এ বিষয়ে বিভাগের ১২তম ব্যাচের ক্লাস প্রতিনিধি আফছানা পারভিন আঁখি বলেন, “এ ধরনের ইতিবাচক উদ্যোগকে আমরা স্বাগত জানাই। র‍্যাগিংমুক্ত, নিরাপদ ও সহযোগিতাপূর্ণ ক্যাম্পাস গড়ে তুলতে আমরা সবাই পরস্পরের পাশে থাকব এবং বিভাগের এ উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করব।”
শিক্ষার্থীদের মতে, এ উদ্যোগ নতুন শিক্ষার্থীদের মধ্যে আস্থা তৈরি করবে এবং বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। বিভাগের এ পদক্ষেপকে তারা সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।
ছবিতে দেখা যায়, বিভাগের স্থাপিত অভিযোগ বক্সে “র‍্যাগিং একটি শাস্তিযোগ্য অপরাধ” এবং “Speak up, Stay Safe” বার্তা সংযুক্ত করা হয়েছে, যা শিক্ষার্থীদের নির্ভয়ে অভিযোগ জানাতে উৎসাহিত করছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।