etcnews
ঢাকাThursday , 6 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ইংরেজি বিভাগের উদ্যোগে ‘একাডেমিক রাইটিং’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

etcnews
August 6, 2026 7:29 pm
Link Copied!

গোবিপ্রবি প্রতিনিধি: মো. জাহেরুল ইসলাম জাহিদ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ইংরেজি বিভাগের উদ্যোগে “Academic Writing: Navigating and Negotiating the Challenges” শীর্ষক একটি বিশেষ ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫১২ নম্বর কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সেশনে উচ্চশিক্ষায় একাডেমিক রাইটিংয়ের গুরুত্ব, গবেষণাপত্র প্রণয়নের কৌশল এবং লেখালেখির ক্ষেত্রে শিক্ষার্থীরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন, সেসব চ্যালেঞ্জ মোকাবিলার কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং একাডেমিক লেখালেখিতে দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বক্তারা গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিক রাইটিং চর্চার ওপর গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী, ফলপ্রসূ ও শিক্ষণীয় বলে অভিমত ব্যক্ত করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।