পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাজীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন “গাজীপুর ছাত্র কল্যাণ সমিতি, পবিপ্রবি (GSWA)”-এর নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২ আগস্ট ২০২৬ তারিখে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও শিক্ষক উপদেষ্টার স্বাক্ষরের মাধ্যমে এই কমিটি অনুমোদিত হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এম এইচ নাজমুল। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে আল নাফিউ নাবিল এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহমিদ আহমেদ, জাহিদ হাসান, মোশারফ পারভেজ, অনুপ কুমার বণিক ও সাদিয়া রেহনুমা আদিনা।
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নিপুন আলম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে তাহমিনা আক্তার রিয়া ও ফারজানা ওমর স্বর্ণা দায়িত্ব পালন করবেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মুশফিকুর রহমান জুনাইদ ও ইশতিয়াক নাভিদ।
কোষাধ্যক্ষ হিসেবে তকী তাজওয়াজ অন্ত, প্রচার সম্পাদক হিসেবে শাহরিয়ার ফেরদৌস শাওন ও সায়মা আফরিন শিলা, দপ্তর সম্পাদক হিসেবে মীর নাসিম, উপদপ্তর সম্পাদক হিসেবে শামিম সিকদার ও ফারজানা রহমান, আইটি বিষয়ক সম্পাদক হিসেবে ইমরান হোসেন ও মো. রিফাত হাসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে সাকিব হোসেন, নওরিন ও তাসফিয়া তমা, ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে সাফকাত আজিম আলভি ও অন্বেষা সরকার, ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে ফাহিম সরকার, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে তাহমিমা ইসলাম সপ্না ও আয়েশা সিদ্দিক এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মো. জাকির হোসেন দায়িত্ব পেয়েছেন।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃ নাজমুল ইসলাম বলেন, “আমার কাছে পবিপ্রবির গাজীপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়; এটি আমাদের পরিচয়, আমাদের ঠিকানা এবং পারস্পরিক আস্থার প্রতীক। এই দায়িত্ব আমার কাছে কেবল একটি পদ নয়, বরং গাজীপুরের প্রতিটি শিক্ষার্থীর বিশ্বাস, ভালোবাসা ও স্বপ্নকে ধারণ করার এক মহান অঙ্গীকার। সকলের সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দোয়া সঙ্গে নিয়ে সততা, ঐক্য ও সেবার মানসিকতাকে ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী, মানবিক ও শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।

