etcnews
ঢাকাThursday , 16 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

তিতকাটা দারুত সুন্নত আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ নিয়োগ নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি

etcnews
July 16, 2026 10:55 pm
Link Copied!

পটুয়াখালী সংবাদদাতা :

পটুয়াখালীর ঐতিহ্যবাহী তিতকাটা দারুত সুন্নত আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষক, নির্বাহী কমিটির সদস্য এবং স্থানীয়রা।

জানা গেছে, মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন ২০২৩ সালে মৃত্যুবরণ করলে সে সময়ের উপাধ্যক্ষ মাওলানা মো. আবুল কালাম আজাদ প্রথমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৪ সালে তিনি অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হলে উপাধ্যক্ষের পদটি শূন্য হয়ে যায়।

অভিযোগকারীদের দাবি, শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরিবর্তে সৃষ্ট পদ দেখিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়। ওই প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান উপাধ্যক্ষ মো. মহিবুল্লাহ দায়িত্ব গ্রহণ করেন। তাদের অভিযোগ, এ নিয়োগ সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

এছাড়া বর্তমান উপাধ্যক্ষের বিরুদ্ধে মাদ্রাসার বিভিন্ন উন্নয়নমূলক কাজ, মাহফিল পরিচালনা এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অনিয়মের অভিযোগও উত্থাপিত হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন। তাদের ভাষ্য, এসব বিষয়ে বিভিন্ন সময়ে মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতির কাছে লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে।

এ ঘটনায় মাদ্রাসা পরিচালনা কমিটি, জেলা শিক্ষা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট তদন্ত সংস্থার কাছে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

তবে অভিযোগের সত্যতা এবং নিয়োগ প্রক্রিয়ার বৈধতা নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বলে উল্লেখ করেছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত উপাধ্যক্ষ মো. মহিবুল্লাহর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংবাদে সংযুক্ত করা হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।