etcnews
ঢাকাMonday , 13 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

টানা বৃষ্টিতে পানির নিচে সাভার পৌরসভার সড়ক

etcnews
July 13, 2026 10:48 am
Link Copied!

টানা বর্ষণে জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাভার পৌরসভার জনজীবন। অধিকাংশ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, অভিভাবক, পথচারী ও ব্যবসায়ীরা। সবচেয়ে বেশি ভোগান্তি দেখা দিয়েছে ব্যাংক কলোনি এলাকায়।রোববার (১২ জুলাই) সকাল থেকে টানা বৃষ্টিতে এলাকার বিভিন্ন সড়কে হাঁটুসমান পানি জমে যায়। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাতে পারেননি। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল, সেখানেও উপস্থিতির হার ছিল কম। একইসঙ্গে বিভিন্ন এলাকার দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক যুগেরও বেশি সময় ধরে জলাবদ্ধতার এই সমস্যা চললেও এখনো কার্যকর কোনো স্থায়ী সমাধান হয়নি। পর্যাপ্ত ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যায়। ফলে প্রতি বর্ষা মৌসুমেই একই দুর্ভোগের শিকার হতে হচ্ছে পৌরবাসীকে।

এ বিষয়ে সাভার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের সমন্বয়ে দ্রুত কাজ চলছে। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।