etcnews
ঢাকাThursday , 9 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

যুগ্ন-সচিব হলেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম ফরিদ আহমেদ এর সহধর্মিণী

etcnews
July 9, 2026 10:41 pm
Link Copied!

যুগ্ন-সচিব পদে পদোন্নতি পেলেন বাংলাদেশ রেলওয়ে  পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদ এর সহধর্মিণী জনাব সামসুন নাহার সুমি। তিনি উপ সচিব থেকে যুগ্ন-সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনাব সামসুন নাহার সুমির সাথে আরো ১৭৮ জন উপসচিব থেকে যুগ্ন-সচিব হয়েছেন।
বিধিমালা অনুযায়ী, উপসচিব পদে কমপক্ষে ৫ বছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা বা উপ-সচিব পদে কমপক্ষে ৩ বছর চাকরিসহ ২০ বছরের অভিজ্ঞতা থাকলে কোন কর্মকর্তা যুগ্মসচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।
তিনি ২৫ তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে ২০০৬ সালের ২১ আগস্ট যোগদান করেন।
তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ) এর নির্বাহী পরিচালক (উপসচিব) হিসেবে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন।

তার এই পদোন্নতিতে সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ রেলওয়ে  পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদ।
জনাব সামসুন নাহার সুমির পদোন্নতির খবরে রেল সেক্টরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী শুভেচ্ছা জানিয়েছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।