etcnews
ঢাকাMonday , 6 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

প্রশান্ত মহাসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন

etcnews
July 6, 2026 6:09 pm
Link Copied!

প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে পারমাণবিক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে চীন। দেশটির বার্ষিক সামরিক মহড়ার অংশ হিসেবে সোমবার (০৬ জুন) এ পরীক্ষা চালানো হয়েছে।চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, একটি চীনা নৌবাহিনীর সাবমেরিন থেকে ডামি বা পরীক্ষামূলক ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি সমুদ্রের একটি নির্ধারিত এলাকায় নির্ভুলভাবে নিক্ষেপ করা হয়।তবে ক্ষেপণাস্ত্রটি কোন সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি চীন।

এ ঘোষণার কিছুক্ষণ আগেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কর্মকর্তারা জানান, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে তাদের আগেই জানানো হয়েছিল।২০২৪ সালের সেপ্টেম্বরের পর দ্বিতীয়বারের মতো প্রশান্ত মহাসাগরের জলসীমায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন। এর আগে চীনের পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স একই অঞ্চলে একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণ করেছিল।প্রতিবেদনে এ পরীক্ষাকে ‘নিয়মিত সামরিক মহড়ার অংশ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ‘এটি চীনের বার্ষিক সামরিক প্রশিক্ষণ কর্মসূচির অংশ। সংশ্লিষ্ট দেশগুলোকে আগেই এ বিষয়ে জানানো হয়েছিল।’

প্রতিবেদনে আরও বলা হয়, এটি কোনো নির্দিষ্ট দেশ বা লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে পরিচালিত হয়নি। পাশাপাশি এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা আন্তর্জাতিক আইন ও প্রচলিত রীতিনীতির মেনেই করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই পরীক্ষা চালিয়েছে বেইজিং। অঞ্চলটিতে চীন একদিকে যেমন সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, অন্যদিকে উন্নত অস্ত্র ব্যবস্থার পরীক্ষাও জোরদার করছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।