etcnews
ঢাকাMonday , 6 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ভারী বৃষ্টির মধ্যে মুম্বাইয়ে ভবন ধস, নিহতদের পাঁচজনই শিশু

etcnews
July 6, 2026 10:47 am
Link Copied!

ভারতের মুম্বাইয়ের মানখুর্দ এলাকায় টানা ভারী বৃষ্টির মধ্যে একটি তিনতলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনই শিশু। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে জনতা নগর এলাকায় ভবনটির দুই থেকে তিনটি বসতঘর হঠাৎ ধসে পড়ে। খবর পেয়ে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দমকল, পুলিশ ও পৌরসভার উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা আহতদের রাজাওয়াড়ি ও শতাব্দী হাসপাতালে নেওয়া হয়। শতাব্দী হাসপাতাল জানায়, সেখানে নেওয়া পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়েছে। নিহতদের মধ্যে ৩২ বছর বয়সী এক নারী এবং ২ থেকে ১৪ বছর বয়সী চার শিশু রয়েছে।

অন্যদিকে রাজাওয়াড়ি হাসপাতাল জানিয়েছে, চিকিৎসাধীন অবস্থায় সাত বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা ২৪ বছর বয়সী এক যুবকের অবস্থা বর্তমানে স্থিতিশীল।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টানা ভারী বর্ষণের কারণেই ভবনটি ধসে পড়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধার অভিযানও রাতভর অব্যাহত ছিল।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।