etcnews
ঢাকাTuesday , 30 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের কোনো সরাসরি বৈঠক হচ্ছে না: কাতার

etcnews
June 30, 2026 5:57 pm
Link Copied!

মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, দোহায় আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো উচ্চপর্যায়ের বৈঠক বা সরাসরি আলোচনা হচ্ছে না।এর আগে ওয়াশিংটন জানিয়েছিল, ইরানের সঙ্গে আলোচনার জন্য তারা একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দোহায় পাঠিয়েছে।মঙ্গলবার (৩০ জুন) দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, আমার জানা মতে, আগামী কয়েক দিনের মধ্যে দুই পক্ষের মধ্যে কোনো সরাসরি বৈঠকের সময়সূচি নেই।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবে। আমি যতটুকু জানি, দুই পক্ষের মধ্যে কোনো উচ্চপর্যায়ের বৈঠকও নির্ধারিত নেই।এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, এ সপ্তাহে কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন বৈঠক করার পরিকল্পনা নেই ইরানের।টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কাতারের সঙ্গে পরামর্শ, বিশেষ করে অপর পক্ষের অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা স্বাভাবিকভাবেই চলমান রয়েছে। তবে দোহায় দু পক্ষের যে বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা নিশ্চিত করা যাচ্ছে না।

সূত্র : আল জাজিরা

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।