পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ড সদস্য ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন-এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাত ৯টায় রাজধানীর গুলশান-২ এলাকায় অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সামগ্রিক উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনায় শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় এমপি নুরুল ইসলাম নয়ন পবিপ্রবির উন্নয়ন কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, ওশানোগ্রাফি অনুষদের ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম এবং উপাচার্যের একান্ত সচিব মো. আরিফুর রহমান উপস্থিত ছিলেন।