etcnews
ঢাকাTuesday , 10 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

আমির হামজার নির্বাচনি বৈধতা চ্যালেঞ্জ করে ইসিতে আবেদন

etcnews
November 10, 2026 4:09 pm
Link Copied!

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত থেকে নির্বাচিত এমপি আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজার দাখিলকৃত নির্বাচনি হলফনামা ও আর্থিক তথ্যে উল্লেখযোগ্য অসংগতি, তথ্য গোপন এবং প্রাথমিকভাবে মিথ্যা/ভুল তথ্য থাকার অভিযোগ এনে প্রার্থিতা অবৈধ ও ওই নির্বাচন বাতিল ঘোষণার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন জানিয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রদল নেতা।

গত সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন ভবনে জমা দেওয়া এ আবেদনে ব্যাংক হিসাবের স্থিতি, ওয়াজ মাহফিল ও আদ-দ্বীন হাসপাতাল থেকে আয়, নগদ অর্থ, কৃষি ও আবাসিক সম্পত্তি, স্ত্রীর সম্পদ, গাড়ি, বাড়িভাড়া, পারিবারিক ব্যয় এবং নির্বাচনি ব্যয়ের হিসাব নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। আবেদনকারী মো. সিরাজুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আবদালপুরের মরহুম আলী হোসেনের ছেলে।

তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স ও মাস্টার্সের একজন শিক্ষার্থী এবং ইবি ছাত্রদলের (২০০৯-১০) মেয়াদের যুগ্ম সাধারণ সম্পাদক।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।